লেখিকাঃ প্রিমা ফারনাজ চৌধুরী
কোটা দিয়ে দেশ খেয়েছিস, মেধাবীদের প্রাণ।
মোরা রক্ত দিয়ে লিখে গেলাম, চব্বিশের গান।
তোরা টুপি,মুখোশ,লাঠি হাতে করেছিস লুটপাট,
তোদের মারের চোটে রক্তগঙ্গা হয়েছে রাস্তাঘাট
রক্ষক যখন ভক্ষক হয়ে রক্ত ঝড়াতে এলি,
মোরা বাঁচতে চেয়ে মুখ খুলতেই পট্টি বেঁধে দিলি।
তোরা রাবার বুলেট ছুঁড়ে মারলি কত মায়ের বুকে,
যেইখানেতে মায়ের সন্তান ঘুমিয়ে থাকে সুখে।
তরুণ সমাজের প্রতিবাদে যখন মিডিয়া তোলপাড়,
নেটওয়ার্কের গতি কমিয়ে তোরা দেখালি পরপার।
রক্তগঙ্গায় ভেসে গেল কত ভাইবোন, শিশু।
বিবেকবর্জিত অমানুষ তোরা, হার মানবে পশু।
শতশত লাশ ফেলেছিস, গুলি ছুঁড়েছিস বুকে।
সব লুকিয়ে তোরা কাঁদিস মেট্রোরেলের দুখে।
টিয়ারগ্যাসের ধোঁয়ায় মোদের অন্ধ করে চোখ,
নাকের পানি জড়িয়ে আর করিসনে মিথ্যে শোক।
রাবার বুলেট, গুলি দেখে আর ভয় পাইনে মোরা,
মার মার, ধর ধর বলে আর ভয় দেখাসনে তোরা।
গুলির সামনে বুক পেতেছি, মৃত্যু করেছি বরণ।
অস্ত্রধারী কাপুরষ তোরা, বুঝেছি তোদের ধরণ।
অধিকার চাইতে গিয়ে যখন হলাম রাজাকার।
সেই অধিকার করবই আদায়, ভয় নেই মরবার।
পাখির মতো মানুষ মেরে, ভেবেছিস কি তোরা?
ছাত্রজনতা এতই দুর্বল, পার পেয়ে যাবি তোরা?
মোরা এখন এক নেই আর, হয়েছি একশো দশ,
মন্ডা মিঠাই খাইয়ে তোরা পারবি না করতে বশ।
বেয়নেট ধরে আদায় করা মিথ্যে বিবৃতির সবটা জানি মোরা।
অস্ত্রধরে ভয় দেখানো ছাড়া আর কি পারিস তোরা?
রক্তগরম তরুণের মুখে টিকতে না পেরে আর,
গুলি ছুঁড়েছিস, ছুঁড়েছিস বুলেট, করেছিস ছারখার।
মনে রাখ তবে, এই প্রজন্ম দমবার পাত্র নয়।
রক্তস্নান করে হলেও ছিনিয়ে আনবে জয়।
যারা দিয়ে গেছে রক্ত আর মহামূল্যবান প্রাণ।
তাদের কথা ভুলবো না মোরা, গাইবো চব্বিশের গান।
0 Comments